```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ায় বন্ধ হচ্ছে গ্রাম বাংলার মতামত, চলবে নবজোয়ার

বৃহস্পতিবার বাংলায় পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে ৷ তাই তৃণমূল কংগ্রেস এবার বন্ধ করতে চলেছে গ্রাম বাংলার মতামত নেওয়ার জন্য অধিবেশন কর্মসূচি । কারণ রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যাওয়ার কারণে নির্বাচনী বিধি লাগু হয়ে গিয়েছে । এই অবস্থায় নতুন করে এভাবে প্রার্থী ঠিক করার জন্য ভোট নেওয়া যায় না । তাই এই কর্মসূচি বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই তা জানিয়ে দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন শুক্রবারই শেষবারের জন্য বসতে চলেছে তৃণমূলস্তরের নেতানেত্রীদের নিয়ে অধিবেশন । তৃণমূল সূত্রে খবর অধিবেশনে গ্রাম বাংলার মতামত নেওয়ার পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের নেতারা পঞ্চায়েত নিয়ে স্ট্র্যাটিজি ঠিক করতে বৈঠক করতে পারেন ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত এপ্রিলের শেষ থেকে যে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন সেই কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ এই ‘গ্রাম বাংলার মতামত ৷ পঞ্চায়েতে কাকে প্রার্থী করা উচিত তাই নিয়ে এই কর্মসূচির মাধ্যমে মতামত নেওয়ার কাজ চলছিল ৷ ভোটের জন্য তা বন্ধ করে দেওয়া হলেও থামছে না অভিষেকের নবজোয়ার কর্মসূচি ৷ সেকথাও অভিষেক বৃহস্পতিবার জানিয়েছেন ৷প্রসঙ্গত গত এপ্রিলের শেষে কোচবিহার থেকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার নবজোয়ার কর্মসূচির ৪৪তম দিন । উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে তিনি এখন নদিয়ায় রয়েছেন ৷ এ দিন নদিয়া জেলায় মূলত চারটি কর্মসূচি রয়েছে অভিষেকের । দুপুরে হাঁসখালি তারপর বিকেলে চাকদা হরিণঘাটা ও সন্ধ্যায় কল্যাণীতে চারটি কর্মসূচি হবে । তার পর নদিয়া থেকে উত্তর ২৪ পরগনা হয়ে দক্ষিণ ২৪ পরগনা যাবেন অভিষেক ৷ ওই জেলার কাকদ্বীপে শেষ হবে এই নবজোয়ার কর্মসূচি ৷ আর তা নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৬ জুন শেষ হতে চলেছে । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নবজোয়ারের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ।

error: Content is protected !!