
শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীয়ের উপর ছুরি দিয়ে হামলা স্বামীর
স্ত্রীয়ের গলায় ছুরি দিয়ে মারণ আঘাত করল স্বামী৷ রক্তারক্তি কাণ্ড৷ আহত মহিলার বাপের বাড়ি দমদমের তানোয়ার কলোনি এলাকায়৷ স্থানীয় সূত্রের খবর, স্বামীর সঙ্গে সমস্যা হওয়ার কারণে ক’দিন আগেই বাপের বাড়ি চলে এসেছিলেন ওই মহিলা৷ সোমবার সকালে ওই মহিলার স্বামী হঠাৎই তার শ্বশুরবাড়ি আসে৷ এরপরেই ধারাল ছুরি নিয়ে চড়াও হয় স্ত্রীয়ের উপরে৷ এরপর মহিলার স্বামীও বারান্দা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে৷ যদিও তাতে বিশেষ লাভ হয়নি৷ পাড়ার লোকজন ধাওয়া করে তাঁকে ধরে ফেলে৷ এর মধ্যেই অবশ্য ছুরি পুকুরে ফেলে দেয় অভিযুক্ত ব্যক্তি৷ এ নিয়ে নাগেরবাজার থানায় খবর দেওয়া হলে নাগেরবাজার থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে আটক করেছে। পুলিশ জানতে পেরেছে স্বামী স্ত্রীর বিবাদে জেরেই এই ঘটনা৷

