```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মেক্সিকোয় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত ২৭, আহত ১৭

ভয়াবহ বাস দুর্ঘটনা মেক্সিকোয়। যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এর জেরে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ২৭ জনের। আহত কমপক্ষে ১৭ জন। যাঁদের মধ্যে ৬ জনের অবস্থায় অত্যন্ত সঙ্কটজনক। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ওক্সাকা রাজ্যে। মঙ্গলবার রাতে মেক্সিকো সিটি থেকে বাসটি রওনা দেয় সান্তিয়াগো দে ইয়োসোন্দুয়াপের উদ্দেশে। ম্যাগদালেনা পেনাসকো শহরের পাহাড়ি রাস্তায় আচমকা নিয়ন্ত্রণ হারান বাস চালক। রাস্তার পাশে ৮০ ফুট গভীর খাদে উল্টে পড়ে বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রশাসন সূত্রে খবর, ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ১৭ জন আহতদের মধ্যে ৬ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। 

error: Content is protected !!