```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রবীন্দ্রভারতীর উপাচার্য পদে অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করলেন রাজ্যপাল 

রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই বেনজির পদক্ষেপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এবার অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদে নিযুক্ত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বুধবার রাজভবনের তরফে এই ঘোষণা করা হয়েছে। প্রায় দু’মাস উপাচার্যহীন ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁকে এই পদে নিয়োগ করেছেন। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজ্যপালের তৈরি পিস অ্যান্ড সোশাল ইন্টিগ্রেশন কমিটির নেতৃত্বেও থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়। 

উল্লেখ্য, অন্তর্বর্তী উপাচার্য নিয়োগকে ঘিরে নবান্ন-রাজভবন সংঘাত পৌঁছয় আদালত পর্যন্ত। যদিও রাজ্যপালের অস্থায়ী উপাচার্যের নিয়োগকে বৈধ বলেই রায় দিয়েছে আদালত। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল বিভিন্ন অধ্যাপককে অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ করেছিলেন। এবার রবীন্দ্রভারতীতেও অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করলেন রাজ্যপাল। 

error: Content is protected !!