```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবির গানের প্রচারে কলকাতায় আলিয়া-রণবীর

করণ জোহর পরিচালিত রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিটি মুক্তি পেতে চলেছে ২৮ জুলাই । তবে তার আগেই মহানগরীতে এসে ঝড় তুললেন ফিল্মের দুই মূল কুশীলব আলিয়া ভাট ও রণবীর সিং । ছবির নতুন গান প্রকাশে সোমবার কলকাতায় হাজির হন তাঁরা ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন টোটা রায়চৌধুরী চূর্ণী গঙ্গোপাধ্যায় । তাঁরাও এই ছবিতে রয়েছেন দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে। মহানগরীতে এসে ঝরঝরে বাংলা বলে সবার মন জয় করে নেন আলিয়া ভাট ৷ কলকাতায় আসবেন বলে গতকাল থেকেই কয়েকটি লাইন মুখস্থ করে রেখেছিলেন ৷ আর এ দিন মঞ্চে এসে স্পষ্ট উচ্চারণে সেই কথাগুলোই অবলীলায় বলে গেলেন অভিনেত্রী আলিয়া ভাট ৷ বাংলার সাংবাদিকদের মুগ্ধ করে দিয়ে তিনি বললেন নমস্কার কলকাতা কেমন আছো সবাই তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য ৷ আমি খুব খুব খুব এক্সাইটেড ৷ আশা করি তোমাদের সবার আমার নতুন গান ঢিনঢোরা খুব ভালো লাগবে ৷ আলিয়ার মুখে এমন বাংলা শুনে হাততালিতে ভরে ওঠে অনুষ্ঠানস্থল ৷ আলিয়ার এই অধ্যাবশায়ের তারিফ করেন তাঁর সহঅভিনেতা রণবীর সিং ৷ তিনি এই ছবি প্রসঙ্গে বলেন এটা করণ জোহরের সবচেয়ে হিমরাস ফিল্ম ৷ সেটা ট্রেলার দেখেই দর্শকরা বুঝতে পেরেছেন ৷ প্রচুর হাসির রসদ রয়েছে এই ছবিতে ৷ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা দুই বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন এ দিনের অনুষ্ঠানে ৷ এই ছবিতে কাজ করা নিয়ে টোটার অভিজ্ঞতা শুনতে চাইলে তিনি বলেন আলিয়া আর রণবীর তো অনবদ্য । আর বলব শাবানা আজমি এবং জয়া বচ্চন জি র কথা । শাবানা আজমিকে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে শুনেছি । যেটা সত্যিই অপ্রত্যাশিত ছিল । ওঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো লেগেছে । টোটা আরও বলেন জয়া জি কখনও ভীষণ মজা করেছেন আবার কখনও খুব সিরিয়াস হয়ে গিয়েছেন । সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা নিয়ে ফিরেছি । আলিয়া এবং রণবীরও টোটা ও চূর্ণীর স্নেহে আপ্লুত । এ দিন নিজেদের নতুন গানে কোমরও দোলান আলিয়া ও রণবীর ৷ গোলাপি ও লালের শিফন শাড়িতে মোহময়ী দেখাচ্ছিল আলিয়া ভাটকে ৷ তাঁর সঙ্গে সাদা শার্ট কালো প্যান্ট ও সানগ্লাসে নিজের চেনা স্টাইলে ধরা দেন রণবীর ৷ করণ জোহরের ফিল্ম মানেই হল এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট ৷ তাঁর পরিচিত ঢঙেই এ বার তাঁর বাজি রকি অউর রানি কি প্রেম কাহিনি ৷ আর এই ছবির সঙ্গে গভীর যোগ রয়েছে বাংলার ৷ যে দু জন গল্পের মুখ্য চরিত্র সেই রকি ও রানির মধ্যে একজন বাঙালি ও একজন পঞ্জাবি পরিবারের ৷ বাঙালি রানির সঙ্গে পঞ্জাবি রকির প্রেম ৷ দুজনকে যদি পরিবার মেনে নেয় তবেই হবে বিয়ে ৷ তাই ঠিক হয় আলিয়া ও রণবীর একেঅপরের বাড়িতে থাকবেন তিন মাস করে ৷ বাঙালি পরিবারে এসে খুব ভালো নম্বর পায়নি রকি ৷ কারণ সে রবি ঠাকুরকে জানে না পড়াশোনাতেও খুব একটা ভালো নয় সে ৷ বিয়েটা কী তাহলে হবে কোন দিকে মোড় নেবে গল্প ৷ তা জানতে অপেক্ষা আর কিছুদিনের ৷ এই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র শাবানা আজমি ও জয়া বচ্চন । সঙ্গীত পরিচালনায় প্রীতম । গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য । গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল অরিজিৎ সিং জোনিতা গান্ধি । ছবির ট্রেলারেই শোনা গেছে খেলা হবে। তবে এখানেই শেষ নয়, খেলা হবের পাশাপাশি এই ছবিতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একটি সংলাপ।   সাংবাদিক সম্মেলনেও উঠল সেই প্রসঙ্গ।   আলিয়া বলেন, ‘খেলা হবে সংলাপটা সরানো হয়নি। সিবিএফসির তরফ থেকে কয়েকটা মাইনর কাট বলেছিল। সেটা নির্দেশ অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। সেন্সর বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। খেলা হবে বাদ পড়েনি। আমার আর জয়া ম্যামের মাঝে একটি সিন রয়েছে, সেখানে একটা সিক্যুয়েন্স আছে। সেখানেই এই সংলাপ আছে। এই বিষয়ে বিশেষ কথা বললে সিনটা পুরো বলতে হয়। তাই কম বলাই ভালো। সিনেমা রিলিজের পরেই জানা যাবে কেন আমি ‘খেলা হবে’ বলেছি’।  

error: Content is protected !!