```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি ইডিকে দিতেই হবে, কড়া নির্দেশ সুপ্রিমকোর্টের

চলতি মাসেই চোখের চিকিৎসা করাতে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চান বাংলার শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁকে বিদেশ যাওয়ার ছাড়পত্র দিতে রাজী নয়। কিন্তু এদিন অর্থাৎ সোমবার দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দিক ইডি। পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রশ্ন, অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার সময় কলকাতা বিমানবন্দরে কেন আটকে দেওয়া হয়েছিল? কেন ইডি তাঁকে আটকেছিল? কেন তাঁকে বিদেশ যেতে দেওয়া হল না? এর আগেও তিনি আদালতের নির্দেশ মেনে বিদেশে গিয়েছেন, ফিরেও এসেছেন। তারপরেও কেন তাঁকে কলকাতা বিমানবন্দরে আটকানো হল?  চলতি বছরের ৫ জুন ছেলেমেয়েদের নিয়ে দুবাইয়ের উদ্দেশে যাওয়ার কথা ছিল রুজিরার। কিন্তু কলকাতা বিমানবন্দরেই তাঁকে আটকে দেন অভিবাসন দফতরের আধিকারিকরা। তাঁরা সেদিন রুজিরাকে জানিয়েছিলেন,  বিদেশ যাওয়া যাবে না। কেননা ইডি তাঁর বিরুদ্ধে Lookout Notice জারি করে রেখেছে। সেই ঘটনার জেরেই রুজিরা ও অভিষেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই মামলাতেই জানানো হয় চলতি মাসের ২৬ তারিখ চোখের চিকিৎসা করাতে অভিষেক মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। সঙ্গে যাবেন রুজিরা ও তাঁর দুই ছেলেমেয়েও। তাই আদালত যেন তাঁদের বিদেশ যাত্রার অনুমতি দেয়। সেই মামলার শুনানিতেই এদিন সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েন যান ইডি আধিকারিকেরা। রুজিরার বিরুদ্ধে ইডির Lookout Notice জারি নিয়ে একাধিক প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। যদিও সেই প্রশ্নের জবাব দিতে পারেননি ইডির আইনজীবীরা। বরং কিছুটা সময় চেয়েছেন তাঁরা। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার। তবে আদালত এদিন জানিয়ে দিয়েছে ইডি যেন অভিষেক ও তাঁর পরিবারকে বিদেশ যাত্রার অনুমতি দিয়ে দেয়। এদিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এর আগে আদালতের অনুমতি নিয়ে বিদেশযাত্রা করে নির্দিষ্ট সময়ে ফিরে এসেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তার পরেও কেন রুজিরার বিরুদ্ধে Lookout Notice জারি করা হল? প্রশ্ন শীর্ষ আদালতের। অভিষেকপত্নীর পরিবার বিদেশে থাকে। সেই বিষয়টিও এদিন আদালতে তুলে ধরা হয়েছিল। সেখানে যাওয়ার আগে বিমানবন্দরে তাঁকে আটকানো হয়েছিল। এদিন তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় ইডিকে। জবাব দেওয়ার জন্য কয়েকদিন সময় চেয়েছেন ইডির আইনজীবী। উল্লেখ্য, অভিষেকের তরফে আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন চিকিৎসার জন্য ২৬ জুলাই বিদেশ যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই আদালত জানিয়ে দেয় এই বিদেশযাত্রার প্রয়োজনীয় অনুমতি ইডিকে দিতে হবেই।

error: Content is protected !!