```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন কলকাতার ৫ যুবক, উদ্ধার ২, মৃত ১, নিখোঁজ ২

শুক্রবার সকাল থেকেই সমুদ্র উত্তাল ছিল। প্রশাসনের তরফে মাইকিং করে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছিল। সেই নিষেধকে একপ্রকার উপেক্ষা করেই পাঁচ যুবক সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে গেল পাঁচ যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি সমুদ্র সৈকতে। পাঁচ যুবকের মধ্যে স্থানীয় বাসিন্দারা তিন জনকে উদ্ধার করেছেন। তাঁদের মধ্যে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। এবং এক জনের মৃত্যু হয়েছে। অপর দুই যুবক এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ওই পাঁচ পর্যটক কলকাতা থেকে মন্দারমণি ঘুরতে এসেছিলেন। সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকায় শুক্রবার সকাল থেকে প্রশাসনের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছিল। নজরদারি এরিয়ে ওই ৫ যুবকরা স্নান করতে সমুদ্রে নামেন বলে অভিযোগ। তাঁরা প্রত্যেকেই মদ্যপান করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যান তাঁরা। স্থানীয় বাসিন্দারা তাঁদের মধ্যে তিন জনকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া তিন জনের মধ্যে ২ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অপর এক জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। মৃত যুবকের নাম নাভেদ আখতার (৩০)। এই যুবকদের সকলেরই বাড়ি কলকাতার ধর্মতলার আশপাশের এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা থেকে মন্দারমণিতে এসেছিলেন এই যুবকরা। শুক্রবার ঘটেছে বিপত্তি। নিখোঁজ দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয় প্রশাসন।

error: Content is protected !!