```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাংলায় নিশ্চিন্তে লগ্নি করুন, এখানে জমির সমস্যা নেই, ল্যান্ডব্যাঙ্ক আছে, শিল্পবন্ধু সরকার আছেঃ মুখ্যমন্ত্রী

স্পেনে মাদ্রিদে শিল্প-সম্মেলনে নতুন বাংলার ছবি তুলে ধরে লগ্নির আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, আসুন, বাংলায় লগ্নি করুন। এখানে জমির সমস্যা নেই। ল্যান্ডব্যাঙ্ক আছে। কৃতী শ্রমিক আছেন। শিল্পবন্ধু সরকার আছে। সেইসঙ্গে রয়েছে ইনসেনটিভ। এই মুহূর্তে বাংলা হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং স্থিতিশীল এলাকা। পাশাপাশি শুক্রবার সকালেই জানা যায়, বাংলায় আসতে পারেন লিওনেল মেসি। এছাড়াও লা-লিগের সঙ্গে চুক্তির পরবর্তী ধাপ হিসেবে তারা বাংলায় একটি ডেডিকেটেড স্টেডিয়ামও চেয়েছি। মুখ্যমন্ত্রী উদাহরণ তুলে ধরে বলেন, ইসরোর চন্দ্রযানের ৪০ শতাংশ গবেষকই বাংলার। বিমান, জলপথ ও সড়কপথের যোগাযোগ রয়েছে। এশিয়ার সবচেয়ে বড় তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে তুলছি। পর্যটনের জন্য বাংলা এখন সবচেয়ে বড় আকর্ষণ। বাংলার পুজো ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে। বাংলার প্রকল্প পেয়েছে সারা পৃথিবীর স্বীকৃতি। সর্বধর্ম সমন্বয়ে বাংলা হল একটি ছোট্ট পৃথিবী। আপনারা নিশ্চিন্তে বিনিয়োগ করুন। বিজিবিএস-এ আপনাদের আমন্ত্রণ রইল। প্রতিনিধি দলের পক্ষে বক্তব্য রাখেন তরুণ ঝুনঝুনওয়ালা, আদিত্য আগরওয়াল, উমেশ চৌধুরী, শাশ্বত গোয়েঙ্কা, প্রশান্ত মোদি-সহ অন্যরা। প্রতিনিধি দলের স্পষ্ট কথা, আমরা দীর্ঘদিন বাংলায় ব্যবসা করছি। এই বাংলা পাল্টে যাওয়া বাংলা। এখানে ধর্মঘট হয় না। কর্মদিবস নষ্ট হয় না। শিল্পবন্ধু সরকার এবং অভিভাবকের মতো রয়েছেন মুখ্যমন্ত্রী। স্পেনের সরকারি প্রতিনিধিরা বলেন, আমরাও খবর রাখছি। বাংলা বদলে গিয়েছে। আমাদের দেশে যেসমস্ত সংস্থা ভারতে কাজ করে তাদের বাংলায় ব্যবসা কম। তাই এই সম্মেলনটির দরকার ছিল। এবার ভারতে ব্যবসার ক্ষেত্রে বাংলা অভিমুখ থাকবে। রাজ্যের মুখ্যসচিব লগ্নিকারীদের কী কী পরিকাঠামো এবং সুবিধা দেওয়া হবে তার ব্যাখ্যা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মুখ্যমন্ত্রীর মুখ্যউপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। ভারতীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে ২১ নভেম্বর শিল্প-সম্মলনে সকলকে আমন্ত্রণ করা হয়। 

error: Content is protected !!