```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

স্পেনের শিল্প সম্মেলন থেকে মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করার কথা ঘোষণা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

সুখবর! সৌরভ গঙ্গোপাধ্যায় কারখানা তৈরি করবেন বাংলায়। স্পেনের রাজধানী মাদ্রিদে শিল্প সম্মেলনের মঞ্চ থেকে জানিয়ে দিলেন সৌরভ। ইস্পাত কারখানা তৈরি হবে মেদিনীপুরে। শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে সৌরভ এদিন ব্যাখ্যা করেন কেন বাংলায় লগ্নি করা উচিৎ? তিনি জানান, বাংলা রাজনৈতিক দিক থেকে স্থিতিশীল, ব্যবসার জন্য সবরকম সাহায্য করে সরকার, রয়েছে ল্যান্ড ব্যাঙ্ক এবং এখানে দ্রুত সিদ্ধান্ত নেয় সরকার। সেই কারণেই মেদিনীপুরে ইস্পাত কারখানা করবেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে সৌরভ বলেন, বাংলার মুখ্যমন্ত্রী যেকোনো পদক্ষেপে সাহায্য করেন। ফলে লগ্নিকারিরা নিশ্চিন্তে লগ্নি করতে পারেন। এদিন শিল্প সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ বলেন, আমি সারা জীবন একজন খেলোয়াড়। তবে আমি ব্যবসায়ী পরিবারের সন্তান। বর্তমান সময়ে আমি বাংলার তরুণ প্রজন্মকে দেখতে পাচ্ছি। আপনারা আমাদের রাজ্যে লগ্নি করলে যুব প্রজন্মের উন্নয়ন হবে। এরপর রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরে সৌরভ বলেন, রাজ্য সরকার এমএসএমই-তে জোর দিচ্ছে। ছোট জায়গা থেকে শুরু করে বড় শিল্পের কাজ চলছে। শিক্ষা, কৃষি, তাঁত, চর্ম সবক্ষেত্রে জোয়ার এসেছে। সংস্কৃতির দিক থেকে অত্যন্ত উন্নত বাংলা। দেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় এই রাজ্যকে। স্পেনের মতো বাংলায় ফুটবলও ভীষণ জনপ্রিয়। স্পেনীয় ফুটবল তারকারা বাংলায় আসছেন। নিশ্চিতভাবে এটা অত্যন্ত বড় বিষয়। এরপরই ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি ব্যবসায়ী সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচয় প্রকাশ্যে এনে তিনি বলেন, আমি শুধু খেলি না, আমি নতুন ইস্পাত কারখানা করছি মেদিনীপুরে। এটা আমার তৃতীয় কারখানা। এরপরই স্পেনের ব্যবসায়ীদের বাংলায় আসার আবেদন জানিয়ে সৌরভ। আপনারা আসুন। স্বচ্ছন্দে আমাদের রাজ্যে বিনিয়োগ করুন। নিজের ইস্পাত কারখানা প্রসঙ্গে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ” আমার প্রথম কারখানা ছিল দুর্গাপুরে, তারপর বিহারের পাটনায়, আর এখন মেদিনীপুরে। মুখ্যসচিব দ্বিবেদী স্যার ও শিল্প সচিব বন্দনা ম্যাম সব ক্লিয়ারেন্স দিয়েছেন। ২০০৭ সাল থেকে এটা শুরু হয়েছে, আমার সঙ্গে পার্টনার হিসেবে রয়েছেন আমার এক বন্ধুও। ৬০০ একর জমিতে অত্যন্ত বড় একটি ইস্পাত কারখানা তৈরি হচ্ছে মেদিনীপুরে। ১ বছর বাদে এই কারখানা থেকে উৎপাদনও শুরু হবে।”

error: Content is protected !!