```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

চাঁদনি চকে ই-মলের পাশে বহুতলের অফিসে আগুন

শুক্রবার সন্ধ্যায় হঠাৎই আগুন লাগে চাঁদনি চকে ইমলের পাশে একটি বহুতলের অফিস রুমে। ইমলের পাশে, ৮ নম্বর মদন স্ট্রিটে একটি অফিসে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ আগুন লাগে। আগুন লাগার খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর যায় পুলিশে, দমকলে। আসে দমদলের ৬টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় গাড়ি নিয়ে ওই অফিসের কাছে আসতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। যদিও শেষ পর্যন্ত দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। কিন্তু, কী কারণে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। এমনকী অফিসে কোনও অগ্নি নির্বাপক যন্ত্র ছিল কি না তাও খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।  

error: Content is protected !!