```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গুজরাতের সুরাট রেল স্টেশনে পদপৃষ্ট হয়ে মৃত যুবক, আহত একাধিক

উৎসবের মরশুমে রেল স্টেশনে অত্যাধিক ভিড়ের চাপে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল গুজরাতের সুরাট রেল স্টেশনে। হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আরও অনেকের আহত হওয়ার আশঙ্কা। জানা গিয়েছে, শনিবার সকালে সুরাট স্টেশনে এসে পৌঁছয় তাপ্তী গঙ্গা এক্সপ্রেস ট্রেন। বিহারের ছাপড়াগামী ওই ট্রেনে উঠতে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। অত্যাধিক ভিড়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পদপৃষ্ট হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও অনেকে। যদিও মৃত্যুর খবর এখনও রেল বা প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি।ইতিমধ্যেই সুরাট স্টেশনের অত্যাধিক ভিড়ের একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে রেললাইনে যাত্রীদের জুতো-চটি পড়ে থাকতে দেখা যায়। 

error: Content is protected !!