```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কলকাতার চাঁদনি চকে বহুতলে আগুন

এ দিন সকালে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে৷ বহুতলটির নীচে বাজার এবং উপরে আবাসিকরা থাকেন৷ ফলে বহুতলের ভিতর থেকে আবাসিকদের নিরাপদে বের করে নিয়ে আসেন দমকল কর্মীরা৷ ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷ এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ প্রথমে ৬ নম্বর ম্যাডন স্ট্রিটের ওই বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন৷ ঘন ধোঁয়ায় ঢেকে যায় বহুতলের ভিতর এবং বাইরে৷ ফলে অক্সিজেন মাস্ক পরে বহুতলের ভিতরে ঢোকার চেষ্টা করেন দমকল কর্মীরা৷ যদিও আগুন ঠিক কোথায় রেখেছে তা চিহ্নিত করতে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের৷ পাশাপাশি মাইকে প্রচার করে আবাসিকদের এবং ব্যবসায়ীদের বহুতল খালি করে দেওয়ার জন্য নির্দেশ দেয় দমকল কর্মীরা৷ 

error: Content is protected !!