```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানের আগে ব্রিটেনের হাই-কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

এ দিন সমাপ্তি অনুষ্ঠান রয়েছে ধনধান্য অডিটোরিয়ামে দুপুর ৩টে থেকে । কিন্তু তার আগেই একটা হাইপ্রোফাইল বৈঠক হতে চলেছে সেখানে । এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার আলেক্স ইলিস । মঙ্গলবার শুরু হয়েছে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ এই সম্মেলনে যুক্তরাজ্য বা ব্রিটেন থেকে ১১ সদস্যের প্রতিনিধি দল এসেছে ৷ ওই প্রতিনিধি দলের সঙ্গে গতকালই রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠক করেন । ওই বৈঠকে ইলেকট্রিক গাড়ি, তার ব্যাটারি থেকে একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় । এরপর রাজ্য সরকারের তরফ থেকে এই বৈঠকের সময় নির্দিষ্ট করা হয় । এই বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার আলেক্স ইলিস৷ মূলত, রাজ্যে বড়সড় বিনিয়োগ নিয়েই আলোচনা হতে পারে বলে খবর । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেলা সাড়ে ১২ টায় ধনধান্যে অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে ৷ এই বৈঠকের পর ব্রিটেনের হাইকমিশনার সরাসরি দিল্লি চলে যাবেন । বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনের মূল অনুষ্ঠান শুরুর আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । এখন দেখার এই বৈঠক থেকে সুখবর রাজ্যবাসীর কাছে আসে কি না ! উল্লেখ্য, মঙ্গলবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয় ২০২৩ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ দু’দিনের এই সম্মেলনে দেশ ও রাজ্য়ের তাবড় শিল্পপতিরা উপস্থিতি ছিলেন ৷ অতিথিদের তালিকায় রিয়ালেন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর মতো অনেকেই ছিলেন ৷মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ আজ, বুধবার সম্মেলনের দ্বিতীয় তথা শেষদিন ৷

error: Content is protected !!