```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের OpenAI-তে সিইও পদে ফিরলেন স্যাম অল্টম্যান

চলতি সপ্তাহেই চ্যাটজিপিটি( ChatGPT)- প্রস্তুত কারক ওপেনএআই সংস্থারসিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় স্যাম অল্টম্যান (Sam Altman)-কে। ওপেনএআই থেকে কার্যত বিতাড়িত হওয়ার পর গতকালই খবর শোনা যায়, মাইক্রোসফটে যোগ দিচ্ছেন স্যাম অল্টম্যান। এই ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ, বুধবার ফের নতুন ঘোষণা। ফেরওপেনএআই-তেই সিইও পদে ফিরতে চলেছেন স্যাম। বরং বদলে যেতে চলেছে ওপেনএআই-রবোর্ড সদস্যরা। এ দিন  ওপেনএআই (OpenAI) সংস্থার তরফে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, “ওপেনএআই-র সিইও পদে স্যাম অল্টম্যানকে ফিরিয়ে আনার সিদ্ধান্তে একমত হয়েছি আমরা। ওপেনএআই-র নতুন বোর্ড সদস্য হচ্ছেন ব্রেট টেলর (চেয়ার), ল্যারি সামারস ও অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো।”অন্যদিকে, স্যাম অল্টম্যানও  ওপেনএআই-তে ফেরার কথা স্বীকার করে নেন। সোশ্যাল পোস্টে তিনি লেখেন, “আমি ওপেনএআই-কে ভালবাসি এবং বিগত কয়েকদিন ধরে আমি যা কিছু করেছি, তা এই দল ও মিশনকে একসঙ্গে রাখার জন্য। ওপেনএআই-তে ফেরার জন্য এবং মাইক্রোসফটের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ার জন্য আমি মুখিয়ে রয়েছি।”

error: Content is protected !!