```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামীকাল কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে বন‌ধের ডাক

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে দেশজুড়ে বন্‌ধের ডাক। তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে ফের ২৬ মার্চ হরতালের ডাক বিক্ষোভরত কৃষকদের। এর আগে গত বছরের ডিসেম্বরে ভারত বনধ ডেকেছিলেন কৃষকরা। কৃষি আইনের প্রতিবাদে কয়েকদিন আগেই রেল রোকো কর্মসূচিও করেন কৃষকরা। আর তারপর আগামিকাল ভারত বন্‌ধ। যার জেরে থমকে যেতে পারে জনজীবন। শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশজুড়ে বনধ পালন করা হবে। বনধের সময় রেল, যানবাহন চলাচল বন্ধ থাকতে পারে। কৃষকদের ডাকা বনধের জেরে দোকানপাটও বন্ধ থাকতে পারে। কৃষক নেতা দর্শন পাল বলেছেন, ‘‌আমরা ভারতবাসীর কাছে আবেদন করব, যাতে কৃষকদের গৌরবের স্বার্থে এই ভারত বন্‌ধকে তাঁরা সফল করেন।’‌ ভারত বনধকে সমর্থন জানিয়েছে অন্ধ্রপ্রদেশের YSR কংগ্রেস পার্টিও। কৃষকনেতা রাকেশ টিকাইত বলেছেন, ‘‌সরকার বৈঠক করতে রাজি না হলে আমাদের বিক্ষোভ জারি থাকবে। দেশজুড়ে ফসলের ন্যূনতম ও সর্বোচ্চ দাম থাকা উচিত।’‌ গত কয়েকদিন ধরেই চুপ কেন্দ্র। মোদি সরকারের এ হেন নীরবতা নিয়ে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছেন টিকাইত। এই প্রসঙ্গে তিনি বলেন, কৃষক বিক্ষোভের বিরুদ্ধে নিশ্চয়ই কিছু পরিকল্পনা করছে সরকার। বিক্ষোভরত কৃষকদের সঙ্গে বৈঠকের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে বলেও দাবি জানিয়েছেন রাকেশ। বাংলায় এই বনধ কোনও প্রভাব না ফেললেও উত্তর ও দক্ষিণ ভারতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে!

error: Content is protected !!