```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যের স্বাস্থ্যকর্মীরা ঘুষখোর! বিজেপির প্রচার ভিডিওর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ চিকিৎসকদের সংগঠন

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ঘুষ নেন। সেই টাকায় পকেট ভরে তোলাবাজদের। ওরা রাক্ষস, দুর্নীতির সঙ্গে যুক্ত। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি এমনই ভিডিও বানিয়েছে । প্রতিবাদ জানিয়ে ভারতের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল চিকিৎসক সংগঠন। নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি অনুরোধ জানানো হয়েছে, যাতে ওই ভিডিও আর প্রচারিত না হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকেও এই চিঠি পাঠানো হয়। রাজ্যের সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম টুইট করে নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং রাজনৈতিক দল বিজেপিকে উদ্দেশ্যে করে বলেছে, ‘এক বছর আগে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে থালি, তালি বাজিয়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জানানোর অনুরোধ করেছিলেন। সেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক দলই এখন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ঘুষখোর বলছে। লজ্জাজনক।’ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে চিকিৎসক পুণ্যব্রত গুণ, চিকিৎসক কৌশিক লাহিড়ী এবং চিকিৎসক রাজীব পান্ডে যৌথ বিবৃতিতে বলেছেন, গত বছর কোভিডে দেশের লাখ লাখ মানুষকে বাঁচানোর জন্য হাজার হাজার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী তাঁদের জীবন উৎসর্গ করেছেন। এখন করোনার দ্বিতীয় ওয়েভে প্রবেশ করেছে দেশ। এখনও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ঝুঁকি নিয়েই মানুষকে বাঁচানোর জন্য লড়াই করে চলেছেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে একটি ভিডিও দেখে আমরা হতবাক হয়েছি। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এই ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। সবার জন্য গুণমান সমৃদ্ধ চিকিৎসা পরিষেবা প্রদান থেকে দৃষ্টি ঘোরাতে যে রাজনৈতিক দল ক্ষমতায় থেকেছে, তারাই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বলির পাঁঠা করেছে। দেখুন সেই বিজেপির প্রচারের ভিডিও –

https://twitter.com/Wbdf_official/status/1375887220058451968

error: Content is protected !!