```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহানন্দায় স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল একই পরিবারের ৩ ভাই

মহানন্দায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল একই পরিবারের ৩ ভাই ৷ রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মাগুরা গ্রামে ৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে পুলিশ ৷ মৃত তিন কিশোর হল বিশ্বজিৎ চৌধুরী (১৩), আদিত্য চৌধুরী (১৩) ও সত্যজিৎ চৌধুরী (১২) ৷ পরিবারের সদস্যরা জানিয়েছেন, এদিন দুপুরে বাড়িরই ৬ তুতো ভাই মহানন্দা নদীর টেকনা ঘাটে স্নান করতে গিয়েছিল ৷ হঠাৎ চোরা স্রোতে তলিয়ে যায় তিন ভাই ৷ তা দেখে বাকি তিনজন বাড়ি গিয়ে সবাইকে খবর দেয় ৷ পরিবারের লোকজন-সহ গ্রামবাসীরা নদীর ঘাটে দৌড়ে আসেন ৷ খবর দেওয়া হয় স্থানীয় পুখুরিয়া থানা ও এনডিআরএফ টিমকে ৷ তবে এনডিআরএফ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয় মানুষজন নদীতে জাল ফেলে তিন ভাইকে উদ্ধার করেন ৷ সত্যজিৎকে গাজোল গ্রামীণ হাসপাতালে এবং বিশ্বজিৎ ও আদিত্যকে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু দুটি হাসপাতালের চিকিৎসকই তিন ভাইকে মৃত ঘোষণা করেন ৷ মৃত বিশ্বজিৎ মাগুরা জুনিয়র হাইস্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ত ৷ সত্যজিৎও একই ক্লাসের ছাত্র ৷ সে গাজোলের একটি স্কুলে পড়ত ৷ আদিত্য কালিয়াচকের একটি আবাসিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল ৷ সত্যজিতের বাবা গৌর চৌধুরী বলেন, “মাগুরা বাজারের আমার একটি দোকান আছে ৷ আজ ছেলে স্কুলে গিয়েছিল ৷ ওদের স্কুল বৃহস্পতিবার বন্ধ থাকে ৷ রবিবার খোলা থাকে ৷ পুজোর পর আজই স্কুল খুলেছিল ৷ স্কুল থেকে ফিরে কখন যে ও নদীতে এসেছে, বলতে পারব না ৷ দোকানে আমাকে একজন খবর দেয়, আমার ছেলে নাকি নদীতে ডুবে গিয়েছে ৷ সে কথা শুনেই আমি দোকানের শাটার নামিয়ে এখানে চলে আসি ৷ ছেলের জামা, জুতো সব নদীর ধারে পড়ে রয়েছে ৷ মৃত তিনটে ছেলেই আমাদেরই পরিবারের ৷ ছেলে কোনওদিনও নদীতে স্নান করতে আসত না ৷ ও সাঁতারও জানত না ৷ আমাদের সব শেষ হয়ে গেল ৷”

error: Content is protected !!