```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সম্মতি, তবে উঠছে না অনশন, মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের

মুখ্য়মন্ত্রীর সঙ্গে নিজেদের ১০ দফা দাবি নিয়ে আলোচনা করতে সোমবার নবান্নে যাচ্ছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা ৷ আজ তাঁরা তা মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করে জানিয়েছেন ৷ সেই সঙ্গে তাঁদের 10 দফা দাবির বিস্তারিত ইমেলে উল্লেখ করা হয়েছে ৷ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, অনশন আপাতত চলবে ৷ নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রবিবার প্রায় ৪ ঘণ্টার জিবি বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷ এ নিয়ে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে দেবাশিস হালদার বলেন, “গতকাল মুখ্যমন্ত্রী আমাদের জিজ্ঞেস করলেন, আমাদের সব দাবিই তো মেনে নেওয়া হয়েছে ৷ আবার কী নতুন দাবি ! এটা শুনে আমাদের মনে হয়েছে, মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের দাবিগুলি সম্পর্কে অবগত নন ৷ অথবা তাঁর কাছ পর্যন্ত সেই দাবিগুলিকে পৌঁছতে দেওয়া হয়নি ৷” তিনি আরও বলেন, “আজ আমাদের সহযোদ্ধাদের অনশনের 16তম দিন ৷ আর আন্দোলনের ৭০ দিনে পেরিয়ে যাওয়ার পরে, আমাদের দাবি কী, তা মুখ্যমন্ত্রী জানেন না ৷ এমনকী সরকারের তরফে বলা হয়েছে আমাদের দাবিগুলির অধিকাংশই পূরণ করা হয়েছে ৷ কিন্তু, আমরা ঠিক কী চাইছি, সেটা সরকারকে বুঝতে হবে ৷ তার জন্য আগামিকাল আমরা নবান্নে সঠিক সময়ে পৌঁছে যাব মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করতে ৷ তার আগে, আমাদের 10 দফা দাবিগুলি বিস্তারিতভাবে উল্লেখ করে মুখ্যসচিবকে ইমেল করা হয়েছে ৷” তবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি হলেও, অনশন জারি থাকবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷ পাশাপাশি, আগামিকাল, সোমবার প্রতিটি জেলা ও মহকুমায় স্বাস্থ্য আধিকারিকদের অফিস ঘেরাও ও ডেপুটেশনের পূর্ব নির্ধারিত কর্মসূচি বহাল থাকছে ৷ তবে, নবান্ন সভাঘরের বৈঠক থেকে সমাধান সূত্র বের না-হলে, পূর্ব ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকে জুনিয়র ও সিনিয়র চিকিৎসক এবং সকল স্বাস্থ্য কর্মীরা বৃহত্তর ধর্মঘটে সামিল হবেন বলে জানা গিয়েছে ৷

error: Content is protected !!