```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

১২৯৩জন কনস্টেবলকে বদলি করে দিল লালবাজার

কলকাতা পুলিশের সশস্ত্র ব্যাটালিয়নে কর্মরত ১২৯৩ জন কনস্টেবলকে ডিভিশনে বদলি করা হল। বৃহস্পতিবার এই বদলির আদেশে সই করেছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ। সাধারণত ব্যাটালিয়নে একটানা দশ বছর কাজ করার পর অভিজ্ঞ কনস্টেবলদের ডিভিশন, গোয়েন্দা বিভাগ, থানা, ট্রাফিকে বদলি করা হয়ে থাকে। সেই সুবাদেই এই বদলির সিদ্ধান্ত। উল্লেখ্য, সফল প্রশিক্ষণ শেষে আজ শুক্রবার ২২০০ নতুন কনস্টেবল কলকাতা পুলিশের দশটি ব্যাটালিয়নে যোগ দেওয়ার কথা রয়েছে। আজ, পাসিং আউট প্যারেড। তার আগেই দশটি ব্যাটালিয়ন থেকে এই ১২৯৩ জন কনস্টেবলকে কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হল। যাতে সদ্য যোগ দেওয়া এই ২২০০ কনস্টেবলকে জায়গা করে দেওয়া যায়। 

error: Content is protected !!