```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

চেন্নাইয়ের বেসরকারি স্কুলে গ্যাস লিক, হাসপাতালে ভর্তি ৩৫ জন পড়ুয়া

চেন্নাইয়ের একটি বেসরকারি স্কুলে একসঙ্গে অসুস্থ 35 জন পড়ুয়া ৷ শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বমি বমি ভাব নিয়ে তড়িঘড়ি তাদের ভর্তি করা হল স্থানীয় হাসপাতালে ৷ ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা চেন্নাইয়ের তিরুভোত্তিউর এলাকায় ৷ সম্ভবত গ্যাস লিক করে এদিনের এই ঘটনা বলে অনুমান ৷ জানা গিয়েছে, শুক্রবার বিকেলে স্কুল ছুটির কিছুক্ষণ আগে ক্লাসরুমে সজ্ঞাহীনভাবে একে একে মাটিতে লুটিয়ে পড়ে পড়ুয়ারা ৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন শিক্ষকরা ৷ তাঁরা এসে পড়ুয়াদের চোখে মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন ৷ খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে ৷ ৩৫ জন পড়ুয়াকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তিরুভোত্তিউর সরকারি হাসপাতালে ৷ খবর দেওয়া হয় পড়ুয়াদের পরিবারকে ৷ কয়েকজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ বাকিদের চিকিৎসা চলছে বলে খবর ৷ ঘটনার সূত্রপাত ঠিক কী থেকে, তা এখনও জানা যায়নি ৷ তবে অনুমান করা হচ্ছে, কোনও প্রকারের গ্যাস লিক করে ঘটনাটি ঘটেছে ৷ তিনটি তলা বিশিষ্ট স্কুলটির তৃতীয় তলায় ঘটনাটি ঘটেছে ৷ সেখানে আশেপাশে কিছু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর ৷ চিকিৎসাধীন এক ছাত্রীর মতে, “গত দু’দিন ধরে এক প্রকার গ্যাসের গন্ধ পাচ্ছিলাম আমরা ৷ স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আমরা জানানোর পরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ আজ অজ্ঞান হয়ে যাওয়ার পরও আমাকে বলা হয় জল খেলে ঠিক হয়ে যাবো ৷ পরে একে একে বাকিরা অজ্ঞান হয়ে যাওয়ায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হয় ৷”

error: Content is protected !!