```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিয়ের আগে অন্তঃসত্ত্বা ! যুবতীকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে

বিয়ের আগে অন্তঃসত্ত্বা। প্রেমিককে বিষয়টি জানাতেই ভয়াবহ পরিণতি হল ১৯ বছরের এক যুবতীর ৷ যুবতীকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়ায় দিল্লির নাঙ্গলোই এলাকায় ৷ সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে বিয়ের জন্য প্রেমিককে চাপ দিচ্ছিলেন যুবতী ৷ কিন্তু তাঁকে গর্ভপাতের জন্য পাল্টা চাপ দিচ্ছিল অভিযুক্ত প্রেমিক ৷ গত ২১ অক্টোবর করয়া চৌথের দিন প্রেমিক সঞ্জু ওরফে সালিমের জন্য উপবাস করেন ওই যুবতী ৷ সেদিনও বিয়ে নিয়ে দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাকাটাকাটি হয় বলে জানা গিয়েছে ৷ ঝামেলা মেটার পর প্রেমিকাকে নিয়ে একটি গাড়ি করে বাড়ি থেকে বেড়িয়ে হয় অভিযুক্ত ৷ সঙ্গে ছিল অভিযুক্তের দুই বন্ধু ৷ পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা মাফিক আগে থেকেই সঙ্গী পঙ্কজ ও ঋত্তিককে একটি গাড়ি ভাড়া করতে বলেন অভিযুক্ত প্রেমিক ৷ সেই গাড়িতে দুই বন্ধু ও প্রেমিকাকে নিয়ে হরিয়ানার রোহতকের দিকে রওনা দেয় সালিম ৷ রোহতক পৌঁছনোর কিছুক্ষণ আগে যুবতীকে মেরে একটি পরিত্যক্ত এলাকায় মাটিতে পুঁতে দেওয়া হয় বলে অভিযোগ ৷ বোন বাড়ি না-ফেরায় ২২ অক্টোবর স্থানীয় পুলিশ স্টেশনে একটি নিখোঁজ ডায়েরি করেন যুবতীর দাদা ৷ সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত ৷ যুবতীর বন্ধুদের বাড়ি-সহ আত্মীয়দের বাড়িতে তল্লাশি শুরু করে দিল্লি পুলিশ ৷ এক শীর্ষ পুলিশ আধিকারিক বলেন, “অভিযোগ পাওয়ার পর একাধিক দল গঠন করে তদন্ত শুরু করা হয় ৷ যুবতীর ফোন বন্ধ করে দেওয়া হয় ৷ ফলে তদন্তে খানিক বেগ পেতে হয় ৷” এরপর যুবতীর প্রেমিক সালিম ও পঙ্কজকে জিজ্ঞাসাবাদ করা হলে নিজেদের দোষ স্বীকার করে ৷ অনেক খোঁজাখুঁজির পর তৃতীয় অভিযুক্ত ঋত্তিককেও আটক করে পুলিশ ৷ আর এক তদন্তকারী আধিকারিক জানান, তিন অভিযুক্তর বয়ানের ভিত্তিতে রোহতকের মাদিনা এলাকা থেকে যুবতীর দেহ উদ্ধার করা হয় ৷ প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় প্রায় ৬ হাজার ফলোয়ার রয়েছে মৃত যুবতীর ৷ সালিমের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্টও করেন তিনি ৷ 

error: Content is protected !!