```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কালীপুজো ও দিওয়ালি উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

কালীপুজো ও দিওয়ালি উপলক্ষ্যে আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনে। জানা গেছে, কালীপুজো ও দিওয়ালির সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার ও শুক্রবার) অতিরিক্ত ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে। যাত্রী সুবিধার্থে এই বিশেষ ট্রেনগুলো রুটের প্রতিটি স্টেশনে থামবে। যেমন চলবে শিয়ালদহ–ডানকুনি–শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া)। আগামী বৃহস্পতিবার রাত ১১.‌৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে শুক্রবার রাত ১২.‌১৫ মিনিটে ডানকুনি পৌঁছাবে। আবার ডানকুনি থেকে রাত ১২.‌২৫ মিনিটে ছেড়ে রাত ১.‌০৫ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। এছাড়া চলবে একজোড়া শিয়ালদহ–বারাসাত–শিয়ালদহ ইএমইউ স্পেশাল। যেটি শিয়ালদহ থেকে রাত ১২.‌১০ মিনিটে ছেড়ে শুক্রবার রাত ১২.‌৫৫ মিনিটে বারাসত পৌঁছাবে। এবং বারাসত থেকে রাত ১.‌১০ মিনিটে ছেড়ে রাত ১.‌৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। এছাড়া চলবে একজোড়া শিয়ালদহ–রানাঘাট–শিয়ালদহ ইএমইউ স্পেশাল। যেটি শিয়ালদহ থেকে রাত ১২.‌৪০ মিনিটে ছেড়ে শুক্রবার রাত আড়াইটেয় রানাঘাট পৌঁছাবে। অন্য ট্রেনটি বৃহস্পতিবার রাত রাত ১১.‌৪৫ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে রাত ১.‌৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে। চলবে একজোড়া শিয়ালদহ–বারুইপুর–শিয়ালদহ ইএমইউ স্পেশাল। যেটি শিয়ালদহ থেকে রাত ১২.‌৩০ মিনিটে ছেড়ে শুক্রবার রাত ১.‌১৫ মিনিটে বারুইপুর পৌঁছাবে। আবার বারুইপুর থেকে রাত ১.‌২৫ মিনিটে ছেড়ে রাত ২.‌১০ মিনিটে টায় শিয়ালদহ পৌঁছাবে।  এছাড়া শিয়ালদহ সেকশনে বৃহস্পতিবার সপ্তাহের অন্যান্য দিনের মতো পরিষেবা চলবে।

error: Content is protected !!