```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

যোগীরাজ্যে জমি বিবাদের জেরে কিশোরের গলা কেটে খুন, কাটা মুণ্ড কোলে নিয়ে মায়ের আর্তনাদ

জমি নিয়ে বিবাদের জেরে কিশোরের গলা কেটে খুন! অভিযোগের তির প্রতিবেশীদের বিরুদ্ধে। ফের এক নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী যোগীরাজ্য উত্তরপ্রদেশ। ১৭ বছরের ছেলের এই নির্মম পরিণতি কিছুতেই মেনে নিতে পারেননি না মা। ছেলের রক্তাক্ত মুণ্ড কোলে নিয়ে তিনি দীর্ঘক্ষণ আর্তনাদ করতে থাকেন। বুধবার সকালে এই ঘটনার পর থেকেই থমথমে জৌনপুরের কবিরুদ্দিনপুর গ্রাম। মোতায়েন করা হয়েছে পুলিস। যদিও অভিযুক্তরা সকলেই পলাতক। তা নিয়ে যোগী আদিত্যনাথের প্রশাসনকে কটাক্ষ করতে ছাড়েননি সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, বর্তমান সরকার ও প্রশাসন ক্রমে নিষ্ক্রিয় হচ্ছে আর অপরাধীরা আরও শক্তিশালী হচ্ছে।
মৃত কিশোরের নাম অনুরাগ যাদব। জাতীয় পর্যায়ের এই তাইকোন্ডো খেলোয়াড় ইন্দো-নেপাল আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন। একটি জমি নিয়ে গত প্রায় ৪০ বছর ধরে প্রতিবেশীদের সঙ্গে অনুরাগদের পরিবারের বিবাদ চলছে। এদিন সকালে নতুন করে ঝামেলা শুরু হয়। মুহূর্তে তা চরম আকার ধারণ করে। অভিযোগ, সেইসময় তলোয়ার নিয়ে প্রতিবেশীরা হামলা চালায় অনুরাগের উপর। তলোয়ারের কোপে অনুরাগের গলা ও ধড় আলাদা হয়ে যায়। এই ভয়ানক দৃশ্য দেখে চিৎকার শুরু করে পরিবারের লোকজন। তড়িঘড়ি ঘটনাস্থল পালিয়ে যায় হামলাকারীরা। ছেলের কাটা মুণ্ড কোলে নিয়েই পাগলের মতো আর্তনাদ করতে থাকেন মা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসক, পুলিস সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। তিনদিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি চলবে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত।  ইতিমধ্যেই দু’জনকে হেপাজতে নিয়ে হত্যাকারীর খোঁজ চালাচ্ছে পুলিস।
বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। 

error: Content is protected !!