```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হায়দরাবাদকে ২-০ গোলে হারিয়ে আইএসএলে দ্বিতীয় স্থানে মোহনবাগান

আইএসএলে চতুর্থ জয়। হায়দরাবাদ এফসিকে হারিয়ে এবার লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান।  অ্যাওয়ে ম্যাচে গোল করলেন অধিনায়ক শুভাশিস বসু ও মনবীর। ডার্বিজয়ের পর শিথিলতা নয়, বরং হায়দরাবাদের বিরুদ্ধে রীতিমতো আগ্রাসী ফুটবল খেললেন  অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্টেরা। ম্য়াচের অধিকাংশ সময় বল নিজেদের দখলেই রাখলেন তাঁরা। দুই উইং-কে ব্য়বহার করে তৈরি করলেন একের পর অক আক্রমণ। ফলও মিলল হাতেনাতেই। আগের ম্যাচে মহমেডানকে ৪ গোল দিয়েছিল হায়দরাবাদ। মোহনবাগানের বিরুদ্ধে তাদের অবশ্য বিপদজ্জনক মনে হল না। যদিও খেলার শুরুতে গোলের সহজ সুযোগ পেয়ে গিয়েছিল হায়দরাবাদই। কিন্তু গোল হয়নি।   প্রথম দিকে মোহন রক্ষণে চাপ তৈরির চেষ্টা করেন তাঁরা। তাতে লাভ হয়নি। সতর্ক ছিলেন মোহনবাগান ফুটবলারেরা। এদিকে ম্যাচের ১৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন মোহনবাগানের মনবীর।  ৩৭ মিনিটেই আবার তিনিই এগিয়ে দেন দলকে।  এর আগে ৩০ মিনিটে হায়দরাবাদের গডার্ডের শট অল্পের জন্য বারের উপর দিয়ে চলে যায়।  ৫৫ মিনিটের মাথায় গ্রেগ স্টুয়ার্টের নেওয়া ফ্রিকিক থেকে হায়দরাবাদ বক্সে বল পান মোহন অধিনায়ক শুভাশিস। হেড দিয়ে গোল করেন তিনি।  শেষ দিকে জেসন কামিন্সকেও নামান মোহন কোচ। তাতেও ব্যবধান আর বাড়েনি।

error: Content is protected !!