```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পুলিশের কাছে বয়ান রেকর্ড করলেন করিনা কাপুর খান

অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনার দুদিন পর করিনা কাপুর খানের বয়ান রেকর্ড করল পুলিশ ৷ শনিবার নিজের বয়ানে অভিনেত্রী জানান, সইফের সঙ্গে বচসার সময় দুষ্কৃতী ভীষণ হিংস্র হয়ে পড়ে ৷ কিন্তু ঘরের ভিতর যে সোনা বা অলঙ্কার রাখা ছিল, সেই সবকিছুতে হাত দেয়নি হামলাকারী ৷ বৃহস্পতিবার ভোর রাতে বান্দ্রার সৎগুরু শরণ বিল্ডিংয়ের 12 তলায় সইফের বাড়িতে প্রবেশ করেন ওই আততায়ী ৷ পরিচারকের নজরে পড়ার পরেই শুরু হয় বচসা ৷ সেখান থেকেই সইফের ওপর ধারালো ছুরি দিয়ে হামলা ৷ পুলিশের কাছে করিনা বয়ানে আরও জানিয়েছেন, ঘটনার সময় তিনি তাঁদের সন্তান তৈমুর ও জেহকে নিজের ঘরে পাঠিয়ে দেন ৷ সইফ সন্তানদের বাঁচানোর চেষ্টা করেন ৷ সইফ এসে পরার কারণেই দুষ্কৃতী তাঁদের ছোট ছেলে জেহের কাছে পৌঁছাতে পারেনি ৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন হামলার পর তিনি আর তাঁদের বাড়িতে ছিলেন না ৷ খারে করিশ্মা কাপুরের বাড়িতে ছিলেন ৷ তিনি বলেন, “সইফের ওপর হামলার পর আমি ভয় পেয়ে যাই ৷ করিশ্মা আমাকে তাঁর বাড়িতে নিয়ে যায় ৷” হামলাকারীকে ধরার জন্য চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ গত 48 ঘণ্টায় 30 জনের একটি টিম খোঁজ চালাচ্ছে হামলাকারীর ৷ এর আগে হামলার ঘটনায় কোনও আন্ডারওয়ার্ল্ডের লোক জড়িত কি না, সেই প্রশ্ন উঠেছিল ৷ তবে মহারাষ্ট্র মন্ত্রীর তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, হামলাকারী কোনও গ্যাংয়ের সঙ্গে যুক্ত নয় ৷ হয়তো সে জানতও না কার বাড়িতে চুরি করার পরিকল্পনা নিয়ে ঢুকেছে ৷ ঘটনায় সন্দেহে পুলিশ এক কাঠমিস্ত্রীকে আটক করে শুক্রবার ৷ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বান্দ্রা থানায় নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ জানায়, “যে ব্যক্তিকে বৃহস্পতিবার আটক করা হয়েছিল তাঁকে ছেঁড়ে দেওয়া হয়েছে ৷ ওই ব্যক্তিকে পুলিশ ধরেছিল কারণ তাঁকে অনেকটাই হামলাকারীর মতো দেখতে ছিল ৷ সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তির সঙ্গে প্রথমে মিল পাওয়া যায় ৷ কিন্তু তিনি ঘটনার সময় অন্য জায়গায় ছিলেন, তার প্রমাণ মিলেছে ৷” পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলেও মূল হামলাকারীকে এখনও পুলিশ খুঁজছে ৷

error: Content is protected !!