```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্র‍য়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়

প্র‍য়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় । মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল 83 বছর । শনিবার সকাল 11টা 40 মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় ৷ প্রতুল মুখোপাধ্যায়কে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে হাসপাতালে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন । ‘আমি বাংলায় গান গাই’ এবং ‘ডিঙা ভাসাও সাগরে’র মতো কালজয়ী গানকে ‘অমরত্ব’ দিয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ৷ তিনি অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন কলকাতার এসএসকে এম হাসপাতালে । দিন কয়েক আগেই হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরেই শনিবার তাঁর মৃত্যুর খবর সামনে এল ৷ গোঁসাইবাগানের ভূত চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় । 1942 সালের 25 জুন অবিভক্ত বাংলার এখনকার বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায় । দেশ বিভাগের সময় পরিবারের সঙ্গেই চলে আসেন এই দেশে । তারপর শিল্পীর শৈশব কাটে হুগলি জেলার চুঁচুড়ায় । ছোটবেলা থেকেই গানের প্রতি অমোঘ টান তাঁর । গাইতেন নিজের লেখা ও সুরে । মাত্র 12 বছর বয়সে কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের ‘আমি ধান কাটার গান গাই’ কবিতায় প্রথম সুরারোপ করেন তিনি । নিজের লেখা গানের পাশাপাশি ছড়া এবং কবিতায়ও তিনি বিভিন্ন সময় সুর দিয়েছেন । সহজ কথায় গানের অন্য ঘরানা তৈরি করেছিলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় । শিল্পী মনে করতেন, সৃষ্টির মুহূর্তে লেখক-শিল্পীকে একা হতে হয় । তারপর সেই সৃষ্টিকে যদি মানুষের সঙ্গে মিলিয়ে দেওয়া যায়, তাহলেই সেই একাকিত্বের সার্থকতা । আর তখনই সেই একক সাধনা সকলের হয়ে ওঠে । শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল ৷

error: Content is protected !!