```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হোলি-দীপাবলির সময় বিনামূল্যে দেওয়া হবে গ্যাস সিলিন্ডার!

শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে লে-আউট প্ল্যান নিয়ে বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেগুলি সম্পূর্ণ করতে আধিকারিকদের সুস্পষ্ট নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে রেখা গুপ্তা বলেন, “সমস্ত আধিকারিকদের কাছ থেকে বিভাগগুলির কাজের খোঁজ-খবর নেওয়া হচ্ছে ৷ আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে।” এরই সঙ্গে সরকারি তরফে জানানো হয়েছে, এবার থেকে হোলি-দীপাবলির সময় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে ৷ খাদ্য ও নাগরিক সরবরাহ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বিজেপির ইস্তেহারে হোলি ও দীপাবলির সময় দিল্লির মানুষকে বিনামূল্যে সিলিন্ডার সরবরাহ করা হবে বলা হয়েছিল ৷ সেই মর্মে দফতরের আধিকারিকদের একটি নীলনকশা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান ৷ তিনি এও জানান, বছরে 500 টাকা দামে আরও 10টি সিলিন্ডার দেওয়া হবে ৷ মন্ত্রী সিরসা জানিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

error: Content is protected !!