```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গাজরের হালুয়া খেয়ে গুরুতর অসুস্থ মহিলা ও শিশু সহ ১০০ জন

উত্তরপ্রদেশের আমরোহাতে গাজরের হালুয়ায় বিষক্রিয়া হয়ে গুরুতর অসুস্থ মহিলা ও শিশু-সহ 100 জন ৷ স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ডিডোলী গ্রামের বাসিন্দা কুলদীপ গুপ্তের বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ছিল ৷ অনুষ্ঠানে গ্রামবাসীদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় ৷ খাদ্য তালিকার শেষপাতে গাজরের হালুয়া রাখা হয় ৷ সেই হালুয়া খেয়েই পেটেব্যাথা, বমি ও মাথা ঘোরার সমস্যা নিয়ে অসুস্থ হয়ে পড়েন 100 জন মহিলা ও শিশুরা ৷ এরপর পরিস্থিতি বেগতিক বুঝে অসুস্থতদের তড়িঘড়ি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাদের শারীরিক পরীক্ষার পর খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনার কথা জানান চিকিৎসকরা ৷ সূত্রের খবর, গাজরের হালুয়া তৈরিতে নকল দুধ ও মাওয়া ব্যবহার করা হয় ৷ সেই হালুয়া খেয়েই একে একে অসুস্থ হয়ে পড়ে 100 জন ৷ যদিও সরকারিভাবে অসুস্থতার আসল কারণ এখনও জানানো হয়নি ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন স্বাস্থ্য ও খাদ্য দফতরের আধিকারিকরা ৷ প্রত্যক্ষদর্শী ও রোগীর পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা ৷ সহকারি খাদ্য কমিশনার বিনয় কুমার আগরওয়াল ও প্রধান খাদ্য নিরাপত্তা আধিকারিক হরেন্দ্র সিং ঘটনাস্থলে গিয়ে খাদ্যের নমুনাও সংগ্রহ করেন ৷ ইতিমধ্য়েই সেই সমস্ত নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে ৷ স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, দীর্ঘ চিকিৎসার পর রোগীদের শারীরিক অবস্থার উন্নতি ঘটে ৷

error: Content is protected !!