```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিয়েবাড়ি থেকে ফেরার পথে গাড়ির উপর উল্টে গেল ট্রাক্টর ট্রলি, মৃত ৬

রাজস্থানের বিকানেরের দেশনোক থানা এলাকায় ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর ট্রলি একটি চারচাকা গাড়ির উপর উল্টে যায় ৷ গাড়িতে যাঁরা ছিলেন তাঁরা সকেলই বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ৷ ওই ৬ জন যাত্রীরই ঘটনাস্থলে মৃত্যু হয় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল মধ্যরাত দেশনোক ব্রিজের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে একজন মহিলা ৷ ট্রলিটি ওভারটেক করতে গিয়ে চারচাকা গাড়িটির উপর পড়ে যায় ৷ যার কারণে গাড়িতে থাকা সমস্ত যাত্রীই ট্রলির নীচে চাপা পড়ে যায়। বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন ৷ তড়িঘড়ি ট্রলির নীচ থেকে আটকে পড়াদের উদ্ধারের জন্য হাত লাগান ৷ দুর্ঘটনার খবর পেয়ে দেশনোক পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ কিন্তু কোনওভাবেই কাউকে উদ্ধার করা না-গেলে একটি ক্রেন এবং তিনটি জেসিবি নিয়ে আসে ৷ কোনওরকমে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ৷ ঘটনাস্থলে উপস্থিত দেশনোক থানার কনস্টেবল সুনীল বলেন, “গাড়িতে একজন মহিলা সহ ৬ জন ছিলেন। আপাতত জানা গিয়েছে, তাঁরা সকলেই বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। ঘাতক ট্রলিটিতে ছাই নিয়ে যাচ্ছিল ৷ গাড়িটি বিকানের থেকে নোখার দিকে যাচ্ছিল ৷ মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

error: Content is protected !!