```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রাইমারি স্কুলে যৌন হেনস্থা, লজেন্সের লোভ দেখিয়ে ছাত্রীদের কুপ্রস্তাব

এবার ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উঠল উত্তর কলকাতার একটি স্কুলে ৷ অভিযোগ, প্রাথমিকের ছাত্রীদের যৌন হেনস্থা করেছে রাজমিস্ত্রিরা । শৌচালয় যাওয়ার সময় ছাত্রীদের লজেন্স খাওয়ানোর লোভ দেখিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিল তারা । সে সময় তাদের কুপ্রস্তাব দেয় ওই রাজমিস্ত্রিরা । উত্তর কলকাতায় শ্যামপুকুর থানার অন্তর্গত একটি মেয়েদের স্কুলের ঘটনা । বেশ কিছুদিন ধরেই স্কুলে রাজমিস্ত্রিরা কাজ করছিল বলে জানা গিয়েছে । যখন ছাত্রীরা শৌচালয় যাচ্ছিল, তাদের লজেন্সের লোভ দেখিয়ে নিরিবিলি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল । এক ছাত্রী বাড়ি গিয়ে অভিভাবককে সমস্ত ঘটনা খুলে বলে । পরদিন ওই অভিভাবক স্কুলে এসে অন্যান্য অভিভাবকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন । তারপর অভিভাবকরা প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেন । কিন্তু তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষিকা সব জেনেও কোনও পদক্ষেপ নিচ্ছেন না ৷ তাঁর পদত্যাগের দাবিও জানিয়েছেন অভিভাবকরা । তাঁদের অভিযোগ, প্রধান শিক্ষিকা বিষয়টিতে নজর দিতে চাননি । ছোটদের মনগড়া কথা হিসাবে তিনি বিষয়টিকে তুলে ধরেন । এমনকী ছাত্রীদের টিসি দেওয়ার মতো ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ । বিক্ষোভে পরিস্থিতি কার্যত উত্তাল হয়ে যায় । স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়ান অভিভাবকরা । শেষে শ্যামপুকুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । প্রধান শিক্ষিকাকে স্কুল থেকে বের করে আনা হয় । প্রধান শিক্ষিকা বলেন, ‘‘পুরো স্কুলে সিসিটিভি আছে । এ ধরনের ঘটনা ঘটলে সিসিটিভি ফুটেজে ধরা যাবে ।’’ এই ঘটনায় শ্যামপুকুর থানায় বৃহস্পতিবার রাতে একটি এফআইআর করা হয়েছে । এই বিষয় কলকাতা পুলিশের ডিসি নর্থ দীপক সরকার বলেন, ‘‘লজেন্স দেওয়ার নাম করে যৌন হেনস্থা করা হয়েছে ৷ রাজমিস্ত্রির নামে একটি অভিযোগও আমাদের কাছে কার হয়েছে । এই অভিযোগের ভিত্তিতে পকসো আইনে কেস করা হয়েছে । তদন্ত চলছে ৷’’

error: Content is protected !!