```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

লন্ডন সফরের যাওয়ার আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

হিথরো বিমানবন্দর লাগোয়া বিদ্যুৎকেন্দ্রে আগুনের কারণে বিপদ এড়াতে পিছিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর সফরের সময়। আজ ঠিক সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ তিনি দমদম বিমানবন্দরে পৌঁছে যান। বিমানবন্দরের ভিতরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীর উদ্দেশে অভয়বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ”আমরা ৪-৫ দিনের জন্য থাকছি না। তবে এখানকার সঙ্গে সবসময়ে যোগাযোগ থাকবে। কারও কোনও অসুবিধা হলে আমরা দেখে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।” তাঁর অনুপস্থিতিতে কীভাবে প্রশাসনিক কাজকর্ম হবে, তার জন্য আগেই ৫ সদস্যের টাস্ক ফোর্স গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।  তবে জানিয়েছিলেন, তিনি নিজেও যোগাযোগ রাখবেন। কোনও অসুবিধা হলে আলোচনা করে সমাধান করবেন। শনিবারও মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে দাঁড়িয়ে সেকথাই বলে গেলেন। বললেন, ”যোগাযোগ থাকবে, সমস্যা হলে আমরা দেখে নেব।” সফর পিছিয়ে যাওয়ায় তা যে বেশ ক্লান্তিকর হতে চলেছে, তাও জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, ”আমাদের রাতের বিমান। দুবাইয়ে পৌঁছব মাঝরাতে। তারপর আবার লন্ডনের ফ্লাইট। যাতায়াতে দু’দিন মতো সময় লেগে যায়। সরাসরি বিমান পরিষেবা না থাকায় এতটা সময় লাগে। আমাদের এই সফরটা বেশ হেকটিক হয়ে যাবে। তবে ঠিক আছে। ওখানে যা যা অনুষ্ঠান আছে, সেসব সময়মতোই হবে।তবে আপনারা সাবধানে থাকবেন। শান্তিতে থাকবেন।” নতুন সূচি অনুযায়ী শনিবার রাত প্রায় সাড়ে ৮টার বিমানে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন রওনা হচ্ছেন।

error: Content is protected !!