```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রেললাইনের উপর বাইক, তাতেই ধাক্কা চলন্ত ট্রেনের, শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রায় ৪৫ মিনিট ব্যাহত পরিষেবা

চলন্ত ট্রেনে বাইকের ধাক্কা। জানা গিয়েছে, বৃহস্পতিবার লাইনের উপরে একটি বাইক ফেলে পালিয়ে যান এক যুবক। সেই বাইকেই সজোরে ধাক্কা দেয় ট্রেনটি। এর পরেই ট্রেনটি থেমে যায়। এই ঘটনার জেরে সংশ্লিষ্ট লাইনে প্রায় ৪৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। এই দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছন রেল আধিকারিকরা। ট্রেন পরিষেবা স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হয়। এখন অবশ্য পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক যুবক সোনারপুরের মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে বাইক নিয়ে লাইনের উপর দিয়ে পারাপার করছিল। সেই সময়ে ডাউন ক্যানিং লোকাল সোনারপুর ছেড়ে ক্যানিং-এর দিকে যাচ্ছিল। ট্রেন আসতে দেখে ট্র্যাকের উপরে বাইক ফেলে পালিয়ে যান ওই যুবক। এর পর চলন্ত ট্রেন এসে ধাক্কা দেয় বাইকে। ট্রেনটি থমকে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। এবিষয়ে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘আমরা জনসাধারণকে বারবার বলছি রেল লাইন পারাপার করা থেকে দয়া করে বিরত থাকুন। সেইসঙ্গে লেভেল ক্রসিংয়ে সিগন্যাল মেনে চলুন। বহু সময় এই জিনিসগুলো ঠিকঠাক মেনে চলা হয় না বলেই সমস্যা তৈরি হয়।’

error: Content is protected !!