```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, জানালেন বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ

গত বছর অক্টোবরে রাশিয়ার কাজান শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমনটাই বলেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ এবার ভারত সফরে আসছেন তিনি ৷ ‘বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতে আসার আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন ৷ বুধবার রাশিয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিল (আরআইএসি) এবং মস্কোয় ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে ‘রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া: টুওয়ার্ড আ নিউ বাইল্যাটারাল এজেন্ডা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হয় ৷ সেই সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের ভারতে আসার বিষয়টি জানান রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ৷ তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় বার নির্বাচিত হয়ে প্রথমে রাশিয়া সফরে গিয়েছিলেন ৷ এবার আমাদের পালা ৷ প্রেসিডেন্ট খুব তাড়াতাড়ি ভারতে যাবেন ৷ তার প্রস্তুতি চলছে ৷” গত বছরে দু’বার রাশিয়া সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে জুলাই মাসের শুরুর দিকে ৷ সেবার দুই রাষ্ট্রনেতার মধ্যে ভারত-রাশিয়ার বাণিজ্য নিয়ে আলোচনা হয় ৷ এছাড়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোয় মধ্যস্থতা করেন প্রধানমন্ত্রী ৷ পরের বার ব্রিকস সম্মেলন হয় রাশিয়ার কাজান শহরে ৷ সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ তখন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হয় ৷ সেবারই প্রধানমন্ত্রী মোদি তাঁর বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ সেই আমন্ত্রণ গ্রহণ করলেন পুতিন। তবে শেষমেশ তিনি কবে এসে পৌঁছবেন তা এখনও জানা যায়নি।

error: Content is protected !!