```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং

গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন অর্জুন সিং । ভাটপাড়ায় বোমা-গুলি কাণ্ডের দিনে দু’বার পুলিশ তাঁকে নোটিশ দিয়ে থানায় হাজিরা দিতে বলেছিল ৷ তবে দুটি নোটিশের কোনওটাতেই সাড়া দেননি ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ ৷ তিনি হাজিরা না দেওয়ায় গতকাল জগদ্দল থানার পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে এবং কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে । এরপরেই তাঁর গ্রেফতারির আশঙ্কা করছেন অর্জুন সিং । সেই জন্য আদালতের কাছে রক্ষাকবচের আর্জি জানিয়েছেন তিনি ৷ অর্জুন সিংয়ের আবেদন, পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তাঁকে যেন গ্রেফতার করা না হয়, এই মর্মে পুলিশকে নির্দেশ দিক আদালত ৷ ব্যারাকপুরের এই বিজেপি নেতার অভিযোগ, তাঁর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ এখনও সে ব্যাপারে এফআইআর দায়ের করেনি । উলটে তাঁর বিরুদ্ধে অন্য মামলায় সক্রিয় হয়েছে পুলিশ । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করতে অনুমতি দিয়েছেন অর্জুন সিং-কে । অর্জুন সিংয়ের তরফে আইনজীবী এদিন আদালতে অভিযোগ করেন, “তাঁর বাড়ির সামনে বোমাবাজি, তিনি অভিযোগ করলে তা নিয়ে পুলিশ তৎপর নয় । উলটে তাঁকেই নোটিশ পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য । অর্জুন যেতে পারবেন না বলে জানানোর পরে ফের নোটিশ দেওয়া হয় তাঁকে ৷ সেবারও তিনি না গেলে, পুলিশ তাঁর বাড়িতে যায় । অর্জুন সিং অভিযোগ জানালেও সেটি এখনও এফআইআর হিসেবে গ্রহণ করা হয়নি । অর্জুন সিং কেন্দ্রীয় নিরাপত্তা পান এবং শুধু বিরোধী দলের নেতা বলেই পুলিশ তাঁর এফআইআর নিচ্ছে না।”

error: Content is protected !!