```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

২ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল ২ শতাংশ ৷ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে ৷ এর আগে গত বছর জুলাই মাসে শেষ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল বিজেপি সরকার ৷ সেবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৫০ শতাংশ থেকে বেড়ে হয় ৫৩ শতাংশ ৷ এদিন ২ শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ার পর মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৫৫ শতাংশ ৷ এদিকে ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল সরকার ৷ সেই মতো ২৫ মার্চ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন ৷ নয়া নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের মূল বেতনের ১৮ শতাংশ হারে ডিএ পাবেন ৷ মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে সরকারি কর্মচারীদের যেন কোনও অসুবিধা না হয় তাই এই সিদ্ধান্ত ৷ তাই সরকারের পক্ষ থেকে মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়া হয় ৷ কিন্তু প্রতি দশ বছরে মূল বেতনের কাঠামো স্থির করে পে কমিশন ৷ এই ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উপকৃত হবেন ৷ পাশাপাশি পেনশনভোগী এবং পেনশনভোগী পরিবারও এই বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পাবেন ৷

error: Content is protected !!