বেকারদের জন্য বড় ঘোষণা বাংলার বাজেটে, মাসে ₹৩ হাজার ভাতা পাবে যোগ্য যুবক-যুবতীরা

পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। নতুন ‘ভরসা’ (Bharosa) প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকার স্নাতক যুবক-যুবতীদের মাসিক ₹৩,০০০ আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা জানানো হয়েছে।সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য বেকার স্নাতকেরা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত এই আর্থিক সহায়তা দেওয়া হবে। বেকার যুবসমাজের আর্থিক চাপ কমানো এবং চাকরির প্রস্তুতিতে সহায়তা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একদিকে যেমন ১ লক্ষ সরকারি চাকরির ঘোষণা করা হয়েছে, তেমনই বেকারদের জন্য সরাসরি আর্থিক সহায়তার পরিকল্পনাও সামনে আনা হয়েছে। এছাড়াও শিল্প, পরিকাঠামো এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে।অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিধানসভায় বাজেট পেশ করে বলেন, রাজ্যের যুব সমাজকে আত্মনির্ভর করার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। এই ‘ভরসা’ প্রকল্প সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।বাজেটের এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রকল্পের আবেদন পদ্ধতি, যোগ্যতার বিস্তারিত শর্ত এবং বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশের দিকেই এখন নজর থাকবে।

error: Content is protected !!