শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা, বাজেটে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের কথা বাজেট পেশের সময় জানিয়েছেন অর্থমন্ত্রী।সরকারের তরফে জানানো হয়েছে, বাংলার অন্যতম কৃতী সন্তান ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা, সমাজ ও জাতীয় জীবনে অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর সরকারি ছুটি পালন করা হবে।ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীকালে তিনি স্বাধীন ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবেও কাজ করেন। তাঁর রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে অবদান আজও স্মরণীয়।রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে বাজেটে সরকারি কর্মীদের DA বৃদ্ধি, বেকারদের জন্য ‘ভরসা’ প্রকল্প, প্রবীণ ও বিধবা ভাতা বৃদ্ধি এবং খেলাধুলার উন্নয়নের জন্য বড় বরাদ্দের মতো একাধিক ঘোষণা করা হয়েছে।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। সরকার এটিকে বাংলার ঐতিহ্য ও ইতিহাসের প্রতি সম্মান জানানো বলে ব্যাখ্যা করেছে।

error: Content is protected !!