বিধানসভায় ২০২৫ ব্যাচের IAS অফিসারদের সঙ্গে মতবিনিময়, উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা

রাজ্যের প্রশাসনিক ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আজ বিধানসভার স্পিকারের কক্ষে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পর্ব। মাননীয় স্পিকার মহাশয়ের উপস্থিতিতে ২০২৫ ব্যাচের প্রোবেশনারি IAS অফিসারদের সঙ্গে আলোচনা করা হয়।এই সাক্ষাতে নবীন প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব, জনসেবা এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের ভূমিকা এবং সাধারণ মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার বার্তাও তুলে ধরা হয়।২০২৫ ব্যাচের তরুণ IAS অফিসারদের আগামী দিনের প্রশাসনিক নেতৃত্ব হিসেবে দেখা হচ্ছে। তাঁদের সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে বলেই আশা প্রকাশ করা হয়।সাক্ষাৎকারের শেষে সকল প্রোবেশনারি IAS অফিসারদের সফল কর্মজীবন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই সৌজন্য সাক্ষাৎ নতুন প্রজন্মের প্রশাসনিক আধিকারিকদের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে।

error: Content is protected !!