বিশ্ব রোয়িং কাপে ইতিহাস! প্রথমবার সোনা জিতে নজির গড়লেন ভারতীয় সেনার দুই জওয়ান

ভারতের ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন লক্ষ্যউজ্জ্বল কুমার সিং। সুইজারল্যান্ডের লুসার্নে অনুষ্ঠিত ২০২৬ World Rowing Cup III-এ লাইটওয়েট মেনস ডাবল স্কালস ইভেন্টে সোনা জিতে ভারতের হয়ে প্রথমবারের মতো World Rowing Cup-এ স্বর্ণপদক জয়ের ইতিহাস গড়লেন ভারতীয় সেনাবাহিনীর এই দুই জওয়ান।ফাইনালে লক্ষ্য ও উজ্জ্বল ৬:২৬.০৯ সময় নিয়ে প্রথম স্থান দখল করেন। তারা অল্প ব্যবধানে হংকং (৬:২৭.১৪) এবং নেদারল্যান্ডস (৬:২৭.৩৬)-কে পিছনে ফেলে সোনা নিশ্চিত করেন।এই সাফল্য ভারতীয় রোয়িংয়ের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। World Rowing Cup-এর মতো মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় এর আগে ভারত কখনও স্বর্ণপদক জিততে পারেনি। ভারতীয় দলের ১৮ সদস্যের মধ্যে ১৭ জনই ভারতীয় সেনাবাহিনীর সদস্য, যা সেনাবাহিনীর ক্রীড়া প্রশিক্ষণ ব্যবস্থার সাফল্যকেও তুলে ধরেছে।এই জয়ের পর দেশজুড়ে শুভেচ্ছার বন্যা বইছে। ক্রীড়াপ্রেমীদের মতে, এই সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক রোয়িংয়ে ভারতের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

error: Content is protected !!