
হাফটাইমেই চমক! ব্রাজিলকে পিছনে ফেলে এগিয়ে জাপান
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধেই বড় চমক। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-০ গোলে পিছনে ফেলে হাফটাইমে এগিয়ে রয়েছে জাপান।ম্যাচের ২৯ মিনিটে কাইশু সানো দুর্দান্ত এক গোল করে জাপানকে লিড এনে দেন। গোল হজমের পর ব্রাজিল একাধিক আক্রমণ শানালেও জাপানের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। অন্যদিকে, জাপানও দ্রুত কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের ডিফেন্সকে বারবার চাপে ফেলে।প্রথমার্ধে বল দখল ও আক্রমণে ব্রাজিল এগিয়ে থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। জাপান দুর্দান্ত শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলেই হাফটাইমে মূল্যবান এই লিড ধরে রেখেছে।দ্বিতীয়ার্ধে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে কি না, নাকি জাপান আরও বড় চমক উপহার দেয়—সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।

