
আজ থেকেই ১ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ₹৩,০০০! শুরু ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের অর্থ প্রদান
পশ্চিমবঙ্গ সরকারের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় আজ থেকে ১ কোটিরও বেশি মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ₹৩,০০০ করে সরাসরি জমা পড়তে শুরু করেছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে এই অর্থ প্রদান করা হচ্ছে, যাতে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা আরও শক্তিশালী হয়।সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা পাবেন। যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার-সংযুক্ত এবং যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে ধাপে ধাপে অর্থ পৌঁছে যাবে।’অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পটি মহিলাদের দৈনন্দিন সংসার খরচে সহায়তা করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। সরকার জানিয়েছে, নতুন আবেদনকারীদের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁরাও পর্যায়ক্রমে এই প্রকল্পের সুবিধা পাবেন।

