গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই! এগিয়ে মেসি, ঘাড়ের কাছে এমবাপে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ adidas Golden Boot-এর লড়াই ক্রমশ জমে উঠছে। টুর্নামেন্টের নকআউট পর্বে প্রবেশের সঙ্গে সঙ্গে বিশ্বের সেরা স্ট্রাইকারদের মধ্যে শুরু হয়েছে সর্বোচ্চ গোলদাতার মর্যাদা জেতার প্রতিযোগিতা।বর্তমানে লিওনেল মেসি (আর্জেন্টিনা)কিলিয়ান এমবাপে (ফ্রান্স) গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন। এমবাপে সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করে মেসির সমান গোলসংখ্যায় পৌঁছে গিয়েছেন, ফলে লড়াই এখন আরও উত্তেজনাপূর্ণ।অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল), ওসমান দেম্বেলে (ফ্রান্স) এবং এরলিং হালান্ড (নরওয়ে)-ও খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন। নকআউট পর্বে তাঁদের প্রত্যেকের কাছেই গোলসংখ্যা বাড়িয়ে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে।ফিফার নিয়ম অনুযায়ী, দুই বা তার বেশি ফুটবলারের গোলসংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্ট, তারপর কম সময় মাঠে খেলে সেই গোল করার কৃতিত্ব বিবেচনা করে গোল্ডেন বুট বিজয়ী নির্ধারণ করা হবে।

error: Content is protected !!