```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভারতে পাঠানো হবে এস-400 মিসাইল, আশ্বাস দিল রাশিয়া

ভারতের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা সম্পর্ক প্রভাবিত হবে না ৷ চুক্তি অনুযায়ী রাশিয়া ভারতে এস-400 মিসাইল সরবরাহ করবে ৷ রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমী দেশগুলি যতই নিষেধাজ্ঞা জারি করলেও, ভারতকে ক্ষেপণাস্ত্র পাঠাবে রাশিয়া ৷ রাশিয়ার ভাবী রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেন, “100 শতাংশ নিশ্চিন্তে থাকুন, এস-400 চুক্তি কোনওভাবে ব্যাহত হবে না ৷ আমাদের উপর অনেকগুলি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এরপর বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে তার প্রভাব শেষ পর্যন্ত কী হয়, তা দেখতে হবে ৷” ইউক্রেন আক্রমণের ফলে পশ্চিমী দেশগুলি পুতিনের দেশের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে ৷ 2018-র অক্টোবরে এস-400 মিসাইল নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে 500 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি হয় ৷ যদিও সেই সময় আমেরিকার গদিতে থাকা ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল ৷ দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক কৌশল এখনও রয়েছে এবং ব্যবসা-বাণিজ্যও হবে জাতীয় মুদ্রায়, জানান আলিপভ ৷ তবে এখন ভারতের উপর অনেক কিছু নির্ভর করছে, প্রশ্ন তোলেন তিনি ৷ কারণ আমেরিকা এবং ইউরোপের বাজারে নানারকম বাধানিষেধের সম্মুখীন হচ্ছে রাশিয়া ৷ তবে রাশিয়ার অর্থনীতি এখনও স্থিতিশীল জানিয়ে ডেনিস আলিপভ বলেন, “আমি বিশ্বাস করি এই সংকট প্রতিরোধ করতে পারব ৷” ভারতের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক পশ্চিমী দুনিয়ার উপর নির্ভর করে না, তা নিশ্চিত করলেন রাশিয়ার প্রতিনিধি ৷

error: Content is protected !!