```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

তিন দিন ধরে অব্যাহত বিশ্বভারতীতে ছাত্র আন্দোলন

ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত বিশ্বভারতীতে ৷ আন্দোলন চললেও পড়ুয়াদের দাবি, ২৪ ঘন্টা পরই মুক্ত করে দেওয়া হয়েছে কর্মসচিব সহ ৩ আধিকারিককে ৷ যদিও, ২৮ ফেব্রুয়ারি থেকে নিজের দফতরেই রয়েছেন তিন আধিকারিক । আন্দোলনের জেরে হেনস্থা হওয়ার আশঙ্কায় দফতর ছেড়ে বেরোচ্ছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কর্মসচিব আশিস আগরওয়াল । আন্দোলনকারী পড়ুয়াদের মধ্যে সোমনাথ সৌ ও মীনাক্ষী ভট্টাচার্য বলেন, “আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে ৷ ১৫০ জন ছাত্রছাত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে । আমরা আমাদের দাবিতে অনড় ।” কোভিড পরিস্থিতির পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দোর খুললেও, খোলেনি হস্টেল ৷ ছাত্রাবাস ও ক্যান্টিন খোলার দাবিতে একাধিকবার সরব হয়েছেন পড়ুয়ারা ৷ কারণ দূরের ছাত্রছাত্রীদের অধিকাংশই হস্টেলে থেকে পড়াশোনা করেন । ২৮ ফেব্রুয়ারি এই দাবিতে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় ছাত্র বিক্ষোভ ৷ ঘেরাও করা হয় কর্মসচিব আশিস আগরওয়াল, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ ও সম্পত্তি আধিকারিক অশোক মাহাতোকে ৷

error: Content is protected !!