```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিধানসভার বাজেট অধিবেশনের ভাষণ সম্প্রচার নিয়ে টুইট রাজ্যপালের

আগামীকাল দুপুর দুটোয় রাজ্যে বিধানসভার বাজেট অধিবেশন ৷ তার আগে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এর আগে বিধানসভা অধিবেশনে তাঁর বক্তৃতা সরাসরি সম্প্রচার করতে দেওয়া হয়নি ৷ ‘ব্ল্যাক আউট’ করে দেওয়া হয়েছিল ৷ এবার যেন তেমনটা না হয়, তাই টুইট করেন ধনকড় ৷ বিষয়টি নিয়ে কথা বলতে আজ দুপুর দুটোয় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি টুইটারে একটি বিবৃতি পোস্ট করেন রাজ্যপাল ৷ সংবিধানের ১৭৬ ধারা অনুযায়ী বিধানসভায় রাজ্যপালের বক্তৃতা দেওয়ার কথা উল্লেখ করেন ৷ আগে বহুবার তাঁর বক্তৃতা সরাসরি সম্প্রচার করতে দেওয়া হয়নি ৷ ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে ৷ এ বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চান ৷ এবার যেন তেমনটা না হয় ৷ রাজ্যপালের অফিসের মর্যাদা রক্ষা করে তাঁর বক্তৃতা সরাসরি সম্প্রচার করার দাবি জানিয়েছেন তিনি ৷

https://twitter.com/jdhankhar1/status/1500347276891361281
error: Content is protected !!