```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মাইকোলেভ বন্দরে আটকে ২১জন ভারতীয় নাবিক

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মাইকোলেভ বন্দরে আটকে রয়েছে একটি বাণিজ্যিক জাহাজ ৷ সেখানে রয়েছেন ২১ জন ভারতীয় নাবিক৷ তবে তাঁরা সবাই সুরক্ষিত আছেন বলে খবর মিলেছে ৷ জাহাজের অবস্থান নির্দেশক সংস্থার তরফে জানানো হয়েছে যে, তারা আটকে থাকা জাহাজের ভারতীয় নাবিকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে ৷ নাবিকরা পরিবারেরও নিয়মিত সংযোগে রয়েছেন বলে জানানো হয়েছে ৷ এমভি মেরিটাইমের সিইও সঞ্জয় পরাশর জানিয়েছেন, সেই বন্দরে আরও ২৪টি জাহাজ আটকে রয়েছে ৷ আর সেখানে রয়েছেন ভারতীয় নাবিকরাও ৷ গোটা পরিস্থিতির উপর সংস্থা কড়া নজর রেখেছে এবং তারা বিদেশমন্ত্রক, ভারতীয় দূতাবাস ও সেক্টর নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ শিপিং-সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানিয়েছে ৷ তবে এ বিষয়ে জাহাজ বিষয়ক ক্ষেত্রের ডিজি অমিতাভ কুমারের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি ৷ সঞ্জয় পরাশর জানিয়েছেন, গত মাসের শেষে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে এখনও পর্যন্ত জাহাজের বাইরে আসেননি ক্রুরা ৷ জাহাজগুলিকে কড়া নজরদারিতে রাখা হয়েছে ৷ তিনি আরও জানান, “জাহাজগুলিতে ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগ সক্রিয় রয়েছে ৷ বর্তমানে আমরা সব ক্রু ও তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলছি ৷ ক্রুরা নিজেরাও তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ৷”

error: Content is protected !!