```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

যুদ্ধবিরতিতেও ইউক্রেন গুলি চালিয়েছে, বন্দি করেছে বিদেশিদের, অভিযোগ রাশিয়ার

এখনও ইউক্রেনে আটকে বহু ভারতীয় ৷ ভারতে রাশিয়ান দূতাবাসের টুইটার ‘রাশিয়া ইন ইন্ডিয়া’-র তরফে একটি টুইট করে জানানো হয়েছে, গতকাল যুদ্ধবিরতির সময় রুশ সেনার উপর আক্রমণ করা হয় ৷ ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলি থেকে ইউক্রেনবাসী এবং বিদেশি নাগরিকদের বের করে আনতে চেয়েছে রাশিয়া ৷ মারিউপোল ও ভোলনোভাখায় করিডর খোলা থাকছে ৷ কিন্তু ইউক্রেনের সেনা বাসিন্দাদের বেরতে দিচ্ছে না ৷ এমনকি বর্ণবৈষম্য করছে ইউক্রেন ৷ বিশেষত ভারত, ইজ়রায়েল, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ইজিপ্ট-এর বাসিন্দাদের সঙ্গে বলে অভিযোগ রাশিয়ার ৷ রাশিয়ার সামরিক আধিকারিক মিখাইল মিজিনস্টেভ একটি বিবৃতি পোস্ট করেছেন ওই টুইটারে ৷ তিনি দাবি করেছেন, দুর্ভাগ্যবশত ইউক্রেনের পরিস্থিতি খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছে ৷ এমন দুঃসময়ে রাশিয়া ইউক্রেনবাসীর মানবিক দিকগুলি পূরণ করার সব রকম চেষ্টা করছে ৷ ইউক্রেন পরিচালনা করছে নিও-নাজি এবং বান্ডেরা গোষ্ঠী ৷ আর একজোট হওয়া পশ্চিমি দেশগুলি, আন্তর্জাতিক সংগঠনগুলিও মানুষের এই দুরবস্থা না দেখার ভান করছে ৷ ইউরোপের নাম না করলেও তাদের দিকে আঙুল তোলেন সামরিক আধিকারিক মিখাইল ৷

error: Content is protected !!