```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পঞ্জাবের অমৃতসরে বিএসএফ মেসে বচসার জেরে চলল এলোপাথাড়ি গুলি, নিহত ৫, আহত ১০ জওয়ান

বিএসএফের মেসে চলল এলোপাথাড়ি গুলি ৷ যার জেরে মৃত্যু হল পাঁচ জওয়ানের ৷ আজ, রবিবার পঞ্জাবের অমৃতসরে বিএসএফ মেসে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে ৷ ঘটনায় আহত হয়েছেন ১০ জন ৷ তাঁদের সকলকে গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ যে কনস্টেবল গুলি চালিয়েছেন তাঁর নাম সাতাপ্পা। জানা গিয়েছে, রবিবার সাতসকালে অমৃতসরের খাসা গ্রামের.১৪৪ নম্বর ব্যাটেলিয়নের ওই বিএসএফ মেসে বচসা শুরু হয় ৷ সেইসময় রাগের মাথায় এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন সাতাপ্পা এসকে নামে এক কনস্টেবল ৷ আচমকা এই আক্রমণে নিজেদের রক্ষা করার সময়ই পাননি মেসে উপস্থিত বাকি জওয়ানরা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের ৷ পরে আরও চারজনের মৃত্যু হয় ৷ যাঁদের মধ্যে সাতাপ্পা নামে ওই কনস্টেবলও রয়েছেন ৷ আরও 10 জন জওয়ান জখম হয়েছেন ৷ আহত ও মৃতদের গুরু নানক দেব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

error: Content is protected !!