```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘ল্যাজে গোবরে করে ছাড়ব, কোনও বেঞ্চ বাঁচাতে পারবে না’, শুভেন্দুকে তোপ অভিষেকের

তৃণমূলের নয়া কর্মসূচি ‘তৃণমূলে নবজাগরণ’। সেই কর্মসূচি সূচনার আগে সাংবাদিক বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করেন তিনি। বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কোনও একটা অভিযোগও প্রমাণিত হয়নি। সব এজেন্সি আপনার। পারলে প্রমাণ করুক’। তারপরেই বলেন, ‘আপনাকে ল্যাজে গোবরে করে ছাড়ব। কোনও বেঞ্চ বাঁচাতে পারবে না’।‘তৃণমূল যুবরাজ’-এর কটাক্ষ, রাজ্যের বিরোধী দলনেতা রোজ একটা করে ট্যুইট করে বলেন ‘বোমা ফাটাব’। ওঁ শুধু বাজার গরম করেন। অভিযোগ, বিরোধী দলনেতা মিথ্যে কথা বলেন। শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছিলেন, জাতীয় দলের মর্যাদা যাওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না কি ৪ বার ফোন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সেই দাবি গতকাল উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। শুভেন্দুর অভিযোগের পরেই ক্ষমা চাইতে বলে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন চিঠি পাঠিয়েছিলেন অমিত শাহ এবং শুভেন্দুকে। বলা হয়েছিল, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেই প্রসঙ্গেই এদিন শিশিরপুত্রকে নিশানা করে অভিষেক বলেন, ‘হাইকোর্টে তো মামলা হবেই’।  

error: Content is protected !!