```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লিতে রাতে বৈঠক অভিষেকের

দিল্লির লোধি এস্টেটে সৌগত রায়ের বাড়িতে রবিবার রাতে জরুরি বৈঠক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের নেতৃত্বে বলেই তৃণমূল সূত্রে খবর। হাজির থাকবেন তৃণমূলের সব সাংসদ ও মন্ত্রীরা। এছাড়া বেশ কয়েকজন গু্রুত্বপূর্ণ বিধায়কও থাকবেন। আগামীকাল, সোমবার থেকে শুরু হবে তৃণমূলের দিল্লি মিশন। তার আগে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে দলের নেতাদের নিয়ে এই বৈঠক বলে খবর।২ এবং ৩ অক্টোবর দিল্লিতে ‘ধরনা’৷ কেন্দ্রের কাছ থেকে বঙ্গের বকেয়া টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল৷ ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন তৃণমূলের প্রথমসারির নেতারা৷ কর্মীদের নিয়ে রওনা দিয়েছে একাধিক বাসও৷ রবিবার বিকেলে দিল্লি পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷

error: Content is protected !!